কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা শিমুলের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ জানিয়েছে মহানগর উত্তর যুবদল।

শনিবার (২৪ আগস্ট) ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি এ অনুরোধ জানানো হয়েছে।

অবশ্য এই সংবাদ বিজ্ঞপ্তিটি সরাসরি গণমাধ্যমে পাঠানো হয়নি। ঢাকা মহানগর উত্তর যুবদলের দলীয় ফেসবুক গ্রুপে এটা প্রকাশ করা হয়। ওইদিন রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংবাদ বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়।

জানা যায়, বিজ্ঞপ্তিতে শিমুল আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও তার বিরুদ্ধে ‘বহিষ্কার’ কিংবা এ ধরনের কঠোর কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়নি।

এর কারণ হিসেবে উত্তর যুবদলের নেতারা জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শিমুল আহমেদ ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক নেতা হওয়ায় তাকে বহিষ্কারের ক্ষমতা কেন্দ্রীয় যুবদলের।

মহানগর উত্তর যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদের সঙ্গে বর্তমানে যুবদল ঢাকা মহানগর উত্তরের কোনো সম্পর্ক নেই। শিমুল আহমেদের কোনো অনৈতিক এবং শৃঙ্খলা পরিপন্থি কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১০

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১২

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৩

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৪

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৫

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৬

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৮

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৯

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

২০
X