কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল

রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল
রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় লোডশেডিংয়ের বিরুদ্ধে, সরকারের পদত্যাগ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১০

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১১

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১২

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৩

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৪

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৫

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৬

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৭

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৮

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৯

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

২০
X