কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুগ্ধসহ শহীদ দুই পরিবারকে হেফাজতের আর্থিক সহায়তা

মুগ্ধসহ শহীদ দুই পরিবারকে হেফাজতের আর্থিক সহায়তা। ছবি : কালবেলা
মুগ্ধসহ শহীদ দুই পরিবারকে হেফাজতের আর্থিক সহায়তা। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারসহ দুই শোক সন্তোপ্ত শহীদ পরিবারকে আর্তিক সহায়তা প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসব পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার পরিবার-পরিজনকে সান্ত্বনা দেন। সৌজন্য সাক্ষাতের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে শোকার্ত শহীদ পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করা হয়। সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মম ও নৃশংস হত্যার শিকার হওয়া সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে হেফাজত মহাসচিব মহান আল্লাহর দরবারে দুআ করেন।

এছাড়া হেফাজতের প্রতিনিধি দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদ ওমর (রহ.) এর বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করে দোয়া করেন। কবর জিয়ারত শেষে তারা শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের পরিবার পরিজনের প্রতি আন্তরিকভাবে গভীর সমবেদনা জানান।

এতে আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতী মোবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার হেফাজত নেতা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রহমতুল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১০

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১১

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১২

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৩

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৪

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৫

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৬

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৭

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

২০
X