কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শফিক রেহমানের সঙ্গে রিজভীর সৌজন্য সাক্ষাৎ

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে দেখা করেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে দেখা করেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

‘লাল গোলাপ’ খ্যাত প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ হয়। রিজভী শফিক রেহমানের সঙ্গে মতবিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান গত ১৮ আগস্ট দেশে ফেরেন। স্ত্রী তালেয়া রেহমানও তার সঙ্গে ফেরেন। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কয়েকজন সাংবাদিক নেতা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন শফিক রেহমান।

শফিক রেহমান তখন বলেছিলেন, দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। আমি তার মৃত্যুদণ্ড চাই না। তার বিচার হোক। শহীদ জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ও তাদের পরিবারের পুনর্বাসনের আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X