কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আবু সাঈদসহ ৫ শহীদের কবর জিয়ারত ছাত্রদলের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

জিয়ারত শেষে নেতারা আবু সাঈদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এছাড়া নেতারা আরও পাঁচ শহীদের কবর জিয়ারত করেন। শুক্রবার সারা দেশে একযোগে ছাত্রদল নেতারা শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন।

যদিও এর আগেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতা ও স্থানীয় ছাত্রদলের নেতারা একাধিকবার আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন- রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ নেওয়াজ জোহা, রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ পারভেজ প্রিন্স, সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আল আমিন ইসলাম, নীলফামারী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম ও সৈয়দপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X