কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

‘অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে’

সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অপরাজনীতির কারণে আওয়ামী রাজনীতির কবর রচিত হয়েছে। ছদ্মাবরণে গণহত্যাকারী আওয়ামী প্রেতাত্মাদেরকে জনগণ সহ্য করবে না।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সুমনিয়াপাড়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে কর্মীসমাবেশ এক পর্যায়ে জনসমাবেশে পরিণত হয়।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে জনগণের রাজনীতির পরিবর্তে দূর্বৃত্তায়নের রাজনীতি করেছিলো। সে কারণে জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, দখলবাজি,চাঁদাবাজী ,সন্ত্রাস,নৈরাজ্য,দূর্নীতি,লুটপাট করে আওয়ামী লীগ রাজনৈতিক কালচার ধ্বংস করে গিয়েছে। এসব আওয়ামী রাজনীতির অনুসঙ্গ। বিএনপির অভিধানে দখলবাজি, চাঁদাবাজির স্থান নেই।

বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও একই সাথে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, আবার পরিকল্পিতভাবেও বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির নামে অপকর্মে লিপ্ত রয়েছে। তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত কষ্টার্জিত বিজয় নস্যাতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

গাজীরভিটা ইউনিয়ন বিএনপি নেতা কছিম উদ্দিন জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,আলী আশরাফ,আলমগীর আলম বিপ্লব , বিএনপি নেতা মোনায়েম হোসেন খান খোকন, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন , উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা সুরুজ্জামান সাগর, সুলতান উদ্দীন মেম্বার, ওসমান জোয়ারদার, ছাত্রদল নেতা রাসেল মিয়া, শ্রমিকদল নেতা জুলহাস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X