কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের মাঝে জাগপা ছাত্রলীগের আর্থিক সহযোগিতা প্রদান 

বন্যার্তদের আর্থিক সহায়তা দেন জাগপা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বন্যার্তদের আর্থিক সহায়তা দেন জাগপা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহযোগী সংগঠন জাগপা ছাত্রলীগ।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোয়াল ভাউর ইউনিয়নের লামচর গ্রামে জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যার্ত মানুষের মাঝে পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।

এ সময় আবদুর রহমান ফারুকী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, বন্যায় উপকূলীয় অঞ্চলের মানুষ আজ অন্ন, বস্ত্র ও আশ্রয়হীন। আমাদের দলের মুখপাত্র রাশেদ প্রধানের নির্দেশনায় আমরা জাগপা, যুব জাগপা, শ্রমিক জাগপা, মহিলা জাগপার পক্ষ থেকে বন্যাপরবর্তী অসহায় মানুষদের মাঝে পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের কাজ শুরু করেছি। সমাজের বিত্তবান মানুষদের আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।

জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, খুব দ্রুত সময়ে বানভাসী মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় বন্যাকবলিত অঞ্চলে শিক্ষা ও চিকিৎসার মহাবিপর্যয় ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১০

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১১

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১২

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৩

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৪

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৫

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৬

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৮

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৯

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

২০
X