কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ তহবিলে সোয়া ৫ লাখ টাকা দিল ক্যালিফোর্নিয়া বিএনপি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে চেক হস্তান্তর । ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে চেক হস্তান্তর । ছবি : কালবেলা

দেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে সহায়তার চেক হস্তান্তর করা হয়।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের তত্ত্বাবধানে এবং দলের অন্যান্য নেতাকর্মীদের সহযোগিতায় সংগৃহীত অর্থ হতে ৫,২৫,০২০ টাকার একটি চেক বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রে জমা দেওয়া হয়।

চেকটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির আহ্ববায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নিকট হস্তান্তর করেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মরিরুজ্জামান মনির। এসময় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সম্প্রতি দেশের সাম্প্রতিক বন্যায় দেশের পূর্বাঞ্চলের অনেক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাৎক্ষণিক নির্দেশে পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী স্থগিত করে ৩১শে আগস্ট বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১০

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১১

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৩

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৪

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৫

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৬

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৭

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৮

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৯

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

২০
X