কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাগপা’র সম্পাদক হলেন আওলাদ হোসেন শিল্পী

জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী ও সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী ও সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন আওলাদ হোসেন শিল্পী।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীতে জাগপার এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওলাদ হোসেন শিল্পী দলটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এর আগে রোববার (০৮ সেপ্টেম্বর) জাগপার এই অংশের সাধারণ সম্পাদক এসএম শাহাদাত বের হয়ে গিয়ে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলে পদটি শূন্য হয়ে যায়। শাহাদাত নতুন দলের চেয়ারম্যান হয়েছেন।

বিকেলে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মোবারক ও আবুল হোসেন, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক এমএ শাহিন, যুব জাগপার সভাপতি আমির হোসেন আমু, মাস্টার সুমন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পার্টির সাধারণ সম্পাদক এসএম শাহাদাত দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় পার্টি চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাই পার্টিকে আরও সুসংগঠিত করার জন্য পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সন্ধ্যায় জাগপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরুরি সভায় আওলাদ হোসেন শিল্পীকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করার এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X