কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ সরকারের আমলে দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একজন ধর্মীয় নেতা ও মেয়রপ্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা কাপুরুষোচিত ও ন্যক্কারজনক। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো- এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয়।

আজ সোমবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সন্ত্রাসীদের দ্বারা এই ধরনের বর্বরোচিত হামলায় আরও প্রমাণিত হয়েছে যে- আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধী দলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে, আক্রমণ করে অথবা যে কোনো প্রক্রিয়ায় তাদেরই বিজয়ী হতে হবে।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনও সরকারের হুকুমের বাইরে চলতে পারে না। বিরোধী দলহীন একটি নির্বাচনও তারা আয়োজন করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ধরনের নির্বাচনী পরিবেশের জন্যই বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X