কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকাস্থ চীনের দূতাবাসের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকাস্থ চীনের দূতাবাসের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশস্থ গণচীনের দূতাবাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

দলটির প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।

চীনা দূতাবাসের মিনিস্টার- কাউন্সিলর এন্ড ডেপুটি চিফ অফ মিশন জনাব লিউ ইউইন-এর নেতৃত্বে প্রতিনিধিদলে আরো ছিলেন, পলিটিকাল এটাসি জনাব রু ছী এবং সিনিয়র পলিটিকাল স্পেশালিস্ট অ্যান্ড রিসার্চ সুপারভাইজার জনাব মো. মোর্শেদুল ইসলাম।

সাক্ষাতকালে বাংলাদেশের বতর্মান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বতীকালীন সরকারের বিভিন্ন সংস্কারধর্মী উদ্যোগ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

চীনা প্রতিনিধিগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গঠনমূলক এবং শান্তিপূর্ণ গণমুখী রাজনীতির প্রশংসা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিবর্গ বাংলাদেশের প্রতি চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজভূমিতে প্রত্যাবাসনে চীন সরকারের জোড়ালো ভূমিকা প্রত্যাশা করেন।

সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়েজুল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী এবং ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১০

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১১

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১২

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৩

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৪

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৫

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৬

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৭

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৮

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৯

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

২০
X