কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

কক্সবাজারে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা
কক্সবাজারে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্রজনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও আ.লীগ সন্ত্রাসী কর্তৃক নিহত কক্সবাজার জেলার শহীদ নুরুল মোস্তফা, শহীদ তানভীর সিদ্দিকী ও শহীদ ওয়াসিম আকরামের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেলটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

কক্সবাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্যসচিব সরোয়ার রোমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান প্রমুখ।

এ ছাড়া কক্সবাজার জেলা ও স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X