কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে আ.লীগ : আমিনুল হক 

দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে আ.লীগ : আমিনুল হক 

আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের উন্নয়নের চেয়ে নিজেদের উন্নয়ন বেশি করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন, এই সময়ে আওয়ামী স্বৈরাচার সরকার ও তাদের দোসররা নিজেদের উন্নয়ন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পাড়া-মহল্লায় নামে-বেনামে মানুষের সম্পত্তি, জায়গা-জমি দখল করে অবৈধ উপায়ে বিপুল সম্পদের পাহাড় গড়েছে। আমরা চাই, এদের আইনের আওতায় এনে বিচার করা হোক।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর চলন্তিকার মোড়ে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে যে অপকর্মে লিপ্ত ছিল, এখন থেকে সেসব অপকর্ম আর হবে না। আগামীতে এ দেশে আর কোনো চাঁদাবাজি, লুটতরাজ হবে না। দখলদারি করার কোনো সুযোগ নেই। কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি, দখলদারির সঙ্গে যারাই জড়িত থাকবে- সে যেই হোক তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

আমিনুল হক বলেন, আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আর্বিভাব দেখতে চাই না। আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই, দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হোক। সাধারণ মানুষের যে প্রত্যাশা, দেশের জনগণের যে প্রত্যাশা- একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার বাংলাদেশের জনগণের কথামতো চলবে। তাহলেই আমরা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। তখন আর দেশে অবৈধ দখলদার থাকবে না।

ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, থানা যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, রুপনগর থানা ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা মনিরুজ্জামান রনি, ৬নং ওয়ার্ড বিএনপির ফরহাদ হোসেন, মো. তপন, এনামুল হক, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী তৈয়ব, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য মামুন মোল্লা, ৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কাউসার আহমেদ মোল্লা, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন, সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন, ৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব মো. রিয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেনসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X