কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হাফেজ সাদেকের পরিবারকে দোকান উপহার দিলেন তারেক রহমান

শহীদ হাফেজ মো. সাদেকের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা
শহীদ হাফেজ মো. সাদেকের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ময়মনসিংহের শহীদ হাফেজ মো. সাদেকের পরিবারকে একটি দোকান করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদ হাফেজ মো. সাদেকুর রহমানের ভাই সাদ্দাম হোসাইনের হাতে দোকানঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।

ফিতা কেটে দোকানটি উদ্বোধন করেন দলের নেতা-কর্মীরা। হাফেজ মো. সাদেকুর রহমানের পরিবারকে এই দোকান বুঝিয়ে দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শহীদ হাফেজ মো. সাদেকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকা বাড়িতে। এ সময় শহীদ সাদিকুর রহমানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন দলের নেতা-কর্মীরা।

সংক্ষিপ্ত পথসভায় নজরুল ইসলাম খান বলেন, আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, রাজি হয়নি। এখন দেশত্যাগ করতে হয়েছে। আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, পদত্যাগ করা লাগবে না। যারা জিতবে তারা ক্ষমতায় আসবে, এতে পদত্যাগের লজ্জাও হবে না। সেটাও রাজি হয়নি। এখন পদত্যাগও করলেন, দেশত্যাগও করলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান, এরকম লজ্জা কারও কপালে আসবে না।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের আহত ও শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছি। তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। আপনার দোয়া করবেন আমরা যেন আন্দোলনে প্রত্যেক আহত-শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারি।

সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা উত্তর বিএনপির সদস্য সালমান ওমর রুবেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X