কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে অপপ্রচার : জিডি করলেন ছাত্রদল সভাপতি রাকিব

রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

ফেসবুকের গ্রুপ পেজে তার বিরুদ্ধে অসত্য তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় সাইবার আইনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজে উপস্থিত হয়ে এই জিডি করেন তিনি। যার নং-২০০৯।

জিডির সূত্র ধরে জানা যায়, ফেসবুক গ্রুপ ‘আমি মানুষ আওয়ামী লীগ না’ এবং ‘অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে মডারেটরদের মাধ্যমে রাকিবের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট ও অ্যাপ্রুভ করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কালবেলাকে বলেন, ‘ব্যক্তিগতভাবেই তাকে আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধে অপ্রচার করা হয়েছে। তার সম্মানের হানি করার লক্ষ্যেই এ ধরনের মিথ্যা তথ্য ও অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।’

আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে দুটি ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X