কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত নিচ্ছে ছাত্রদল

ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা
ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা

নতুন বাংলাদেশে ‘কেমন ছাত্র রাজনীতি’ চায় সে বিষয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তৃণমূলের শিক্ষার্থীদের কাছে ছুটে গেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলের শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে উদ্যোগ নেয় ছাত্রদল। নিজ দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে তিনদিন আগে ১০ দিনের সফরে বরিশাল বিভাগে গেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলার রাজাপুর সরকারি কলেজে এবং ঝালকাঠি সরকারি কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ করেন তিনি।

সংলাপকালে শিক্ষার্থীরা আগামীর ছাত্র রাজনীতি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি তারা বন্ধ চান না। তবে সুস্থ ধারার ছাত্র রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি পক্ষে মতামত দেন তারা।

ছাত্রদল কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে ভয়হীন নিরাপদ ক্যাম্পাস, জোর করে কেউ রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অপসংস্কৃতি থেকে মুক্তির কথা জানিয়েছেন। এ ছাড়াও বিগত বছরে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলের সিট দখল, ইভটিজিংয়ের মতো ঘটনার আর ক্যাম্পাসে দেখতে চান না বলেন জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে নাছির উদ্দীন নাছির ঘোষণা দেন, ছাত্রদলের কেউ যদি ভবিষ্যতে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শুধু ‘তথাকথিত’ বহিষ্কার নয়, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ছাত্রদল সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন, আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বাস্তবায়নে কাজ করবে ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের ভালো কাজে পাশে থাকার অনুরোধ জানান।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান জানান। সর্বশেষ সবার কাছে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রত্যাশা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X