কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক

খেলাফত মজলিসের লোগো। গ্রাফিক্স : কালবেলা
খেলাফত মজলিসের লোগো। গ্রাফিক্স : কালবেলা

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় নারী-শিশুসহ হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

একইসঙ্গে লেবানন ও ফিলিস্তিনে বারবার হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরায়েল লেবাননের রাজধানীর কাছে গত কয়েকদিন ভারি বোমা হামলা চালিয়ে ১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে।

১০ লাখের বেশি মানুষ বর্তমানে উদ্বাস্তুতে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন, লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নসরুল্লাহসহ নেতাদের হত্যা করেছে ইসরায়েল।

বিবৃতিতে আরও বলেন, আমরা ইসরায়েলি এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে পৃষ্ঠপোষণকারী প্রভাবশালী গুটিকয়েক পশ্চিমা রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। আমরা জাতিসংঘসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করাসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X