কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আজহারির সঙ্গে জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ

ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি জানান, গুলশানের একটি রেস্টুরেন্টে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর দেশে ফেরেন ড. মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিজেই এ তথ্য জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সহি-সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।

এর আগে গত ৬ আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলেও জানান দেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি, দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আল আমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X