কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছর আগের মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-খসরু

ফখরুল-রিজভী-খসরু। ছবি : সংগৃহীত
ফখরুল-রিজভী-খসরু। ছবি : সংগৃহীত

৫ বছর আগে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলটির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (০৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ এবং মো. জাকির হোসেন জুয়েল।

মামলার এজহার থেকে জানা যায়, ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানি দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ১৬ আগস্ট রাজধানীর তেঁজগাও থানার আমলি আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেজবাহ জানান, মিথ্যা অভিযোগে শুধু হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়। আজ মামলাটির চার্জের জন্য দিন ধার্য ছিল। দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিতি না হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন।

এর আগে গত ২ অক্টোবর এক যুগ পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ২০১২ সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো ও বিস্ফোরক ধারায় এ মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X