কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের দামে ইতিহাস সৃষ্টি করেছে : ইসলামী আন্দোলন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে বর্তমানে উপদেষ্টা সরকার সবচেয়ে বেশি জনমতের সরকার। তারপরও তাদের শক্তিশালী ভূমিকা নজরে আসছে না। নিত্যপণ্যের দাম বর্তমানে সবচেয়ে ইতিহাস গড়েছে। মনে হয় দেশে দুর্ভিক্ষ লাগছে।

তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে অসুবিধা কোথায়, সিন্ডিকেটে কারা জড়িত? স্বৈরাচারী সরকারের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ‘সিন্ডিকেটের হাত অনেক বড় লম্বা’ কাজেই সিন্ডিকেট ভাঙা যাবে না। তাহলে পতিত সরকারের চেয়েও কী এখন সিন্ডিকেটের হাত লম্বা? তাহলে কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না, জিনিসপত্রের দাম কমছে না? জাতি জানতে চায়। অপরদিকে ঢাকায় ভয়াবহ জ্যামে মানুষ অতিষ্ঠ। এমতাবস্থায় জ্যাম বা যানজট নিয়ন্ত্রণে নিতে না পারলে জনমত বিগড়ে যেতে পারে।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আমানউল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, এইচএম রফিকুল ইসলামসহ অন্য নেতারা।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার কখনো বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেনি। তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। ভারতকে খুশি করতে রাজনীতি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১০

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১১

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৩

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৪

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৫

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৬

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৭

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৮

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৯

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X