কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে গণআন্দোলনে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

গাজীপুরে গণআন্দোলনে শহীদ পরিবারের পাশে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
গাজীপুরে গণআন্দোলনে শহীদ পরিবারের পাশে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

গাজীপুর জেলায় ছাত্রজনতার গণআন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে রোববার (১৩ অক্টোবর) শহীদ রুস্তম মিয়া, শহীদ আবদুল্লাহ, শহীদ আরিফুল ইসলাম, শহীদ ইলিম হোসেন ও আহত হয়ে চোখ হারানো আনোয়ারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শহীদ ও আহত পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম ও রুবেল পারভেজ প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিক, যুগ্ম আহ্বায়ক নাজমুল, গাজীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান সরকার, মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ও মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল দিপু এবং গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১১

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৩

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৪

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৫

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৬

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৭

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৯

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

২০
X