কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশনার বাইরে গেলেই ব্যবস্থা : যুবদল সভাপতি

বাগেরহাটে যুবদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভা। ছবি : সংগৃহীত
বাগেরহাটে যুবদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভা। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সারা দেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপিদলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে গেলেই সাংগঠনিক ব্যবস্থা।

বুধবার (১৬ অক্টোবর) বাগেরহাটে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এ সব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

মোনায়েম মুন্না বলেন, দেশে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার গঠিত হবে। সে কারণে জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সব সময় শ্রদ্ধার আসনেই রাখতে হবে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব রাজনৈতিক, মিথ্যা ও সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ বাগেরহাট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X