নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিন : ইশরাক হোসেন

বক্তব্য দিচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকার জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন শেখ হাসিনা নেই। আন্দোলন করা ছাত্র-জনতা অন্তর্বর্তীকালীন সরকার এনেছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।

স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে উল্লেখ করে দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে বলে জানান তিনি। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ফ্যাসিস্ট হাসিনার ভাতিজা, আরেক ফ্যাসিস্ট ও ভোট জালিয়াতি করে হওয়া মেয়র তাপসের দোসরদের দ্রুত অপসারণের দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিএনপির এই নেতা বলেন, সাজানো গোছানো ঢাকা শহরকে ধ্বংস করে ফ্যাসিস্ট সরকার বিদেশে পালিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করে বলেন, সিটি করপোরেশনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি তানভীর আহমেদ রবিন, মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।

পরে বিএনপি নেতারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X