কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিকে বাঁচাতে এ সরকারের পদত্যাগ জরুরি : বুলু

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে বরকতউল্লাহ বুলু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে বরকতউল্লাহ বুলু। ছবি : কালবেলা

জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বর্তমান সরকারের পদত্যাগ জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করলে ক্ষমতাসীনরা মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে।

তিনি বলেন, আমেরিকা শুধু শক্তিশালী রাষ্ট্রই নয়। আমরা আমেরিকা থেকে তিন হাজার কোটি টাকার মালামাল আমদানি করি, পক্ষান্তরে তৈরি পোশাক, চামড়াসহ রপ্তানি করি সোয়া লাখ কোটি টাকা। এ ক্ষেত্রে যদি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি তাহলে আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে আমরা অর্থনৈতিক বাজার হারাব। ধ্বংসের মুখে পড়বে দেশের অর্থনীতি।

রোববার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদার রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমানের (ভিপি ইব্রাহিম) সভাপতিত্বে কৃষক দল নেতা আব্দুল্লাহ নাইমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মাওলানা শাহ নেছারুল হক, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, কৃষক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ।

বরকতউল্লাহ বুলু বলেন, মার্কিন রাষ্ট্রদূতসহ বিদেশি রাষ্ট্রদূতদের সাম্প্রতিক বক্তব্যে বারবার এটি স্পষ্ট হয়েছে যে, দেশে গণতন্ত্র নেই।

তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল কায়েম করা হয়েছিল। পরে জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পুনর্বাসন করেছেন। এজন্য জিয়াউর রহমানের প্রতি তাদের কৃতজ্ঞতা থাকা উচিত। কিন্তু তারা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

বুলু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে সরকারের নির্দেশে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া দুর্নীতির মামলার রায় ক্ষমতাসীনদের প্রতিহিংসার প্রতিফলন।

তিনি আরও বলেন, আজকের চলমান আন্দোলন নসাৎ করার অনেক ষড়যন্ত্র চলছে। লাভ নেই, এ আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে গেছে। আর জনতার আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আর যে আন্দোলনে তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন সে আন্দোলন এখন সফলতার দ্বারপ্রান্তে।

আরও পড়ুন : রিজভীর বিরুদ্ধে মামলা করতে এবার কোর্টে যাচ্ছেন হিরো আলম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X