কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:২০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রিজভীর বিরুদ্ধে মামলা করতে এবার কোর্টে যাচ্ছেন হিরো আলম

হিরো আলম। ছবি : সংগৃহীত
হিরো আলম। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে এবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর আগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি আদালতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান।

হিরো আলম বলেন, 'আমি কোনো দলের কারো কথায় মামলা করতে আসি নাই। আমি আওয়ামীলীগ বিএনপি দুই দলকেই ভালোবাসি। কিন্তু তাদের কয়েকজন নেতা আমাকে নিয়ে অনেকবার উল্টাপাল্টা কথা বলেছে।

তিনি আরও বলেন, ‘রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি।’

অভিযোগের বিষয়ে ডিবিপ্রধান বলেন, হিরো আলম এর আগেও আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আমাদের কাছে এসেছিলেন। তবে এবার তিনি এসেছেন আমাদের সাইবার ইউনিটে অভিযোগ করতে। ভেবেছিলেন যেহেতু ভিডিওটি ফেসবুক ইউটিউবে ছড়িয়েছে, তাই তিনি এসেছিলেন সাইবার ইউনিটে মামলা করতে।

আরও পড়ুন : ডিএমপির অভিযানে ৪৬ জন গ্রেপ্তার

হারুন অর রশীদ বলেন, যেহেতু হিরো আলম মানহানি মামলা করতে এসেছিলেন তাই তাকে পরামর্শ দিয়েছি সিএমএম কোর্টে যাওয়ার জন্য। কারণ আমরা সরাসরি মানহানির মামলা গ্রহণ করতে পারি না তাই তাকে কোর্ট যেতে বলেছি। তবে আমরা তার অভিযোগটি গ্রহণ করেছি বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধ পাগল’ হিসেবে অভিহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১০

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১১

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১২

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৩

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৪

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৫

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৬

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৭

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৮

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৯

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

২০
X