কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মা হারালেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। পুরোনো ছবি
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। পুরোনো ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি জাহিদুল ইসলাম।

রোববার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে জাহিদুল ইসলাম লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত মা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন’।

তিনি আরও লিখেন, ‘মহান আল্লাহ সম্মানিত মাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।’

জানা গেছে, ধানমন্ডি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বিকেল সাড়ে ০৪টায় নাটোর বড়ইগ্রাম শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হওয়ার কথা রয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকার পতনের দ্বারপ্রান্তে এসে গত ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে অন্তর্বর্তী সরকার গঠনের এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণার মধ্য দিয়ে আলোচনার জন্ম দেয় ছাত্রশিবির।

গত বছরের শেষ দিকে ২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মঞ্জুরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X