কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিটি আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজিত রুকন সম্মেলনে আমিরে জামায়াতের পক্ষ থেকে নব নির্বাচিত সিটি আমিরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদের সদস্যরা। শপথ শেষে অতিথিরা ও নব নির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X