কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে গড়িমসিভাব জনগণ ভালোভাবে নিচ্ছে না : নাজমুল হাসান

পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ছবি : কালবেলা
পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ছবি : কালবেলা

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শহীদ আহাদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের গড়িমসিভাব পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। চুনোপুঁটি না ধরে দুর্নীতির রাঘব বোয়ালদের ধরতে হবে।

পথসভা শেষে নাজমুল হাসানের নেতৃত্বে মোহাম্মদপুর বাজার এলাকার সবগুলো গলিতে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট এবং ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সহসভাপতি আরিফউজ্জ সালেহীন দুর্লভ, তুহিন বিশ্বাস, উজির আলী, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক নুর হোসেন জসিম, সদর পৌর সদস্য সচিব আলী আহাদ মিঠু, মোহাম্মদ উপজেলার আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, সদস্য সচিব জাহিদুল ইসলাম রানুসহ শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X