কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নব্য বিএনপি হয়ে অপকর্ম করছে : আমিনুল হক

ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা
ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর সুযোগ নেই। কোনো চাঁদাবাজি, দখলদারি ও লুটতরাজের কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার জিরো টলারেন্স দেখাব।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানী পল্লবীর দোয়ারীপাড়া এলাকায় ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আজ বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ সব এখন বিএনপি হয়ে গেছে। তারা নব্য বিএনপিতে পরিণত হয়েছে। এই আওয়ামী লীগ নব্য বিএনপি হয়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি ও লুটতরাজ করছে। এদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে, প্রতিরোধ করতে হবে। কারণ এই দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে আপনাদের কারও হাত ধরে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর সুযোগ নেই, কোনো স্থান নেই। আপনাদের সহযোগিতায় যদি কেউ দলের ভিতরে অনুপ্রবেশ করার সুযোগ পায়, তাহলে তিনিও বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী আদর্শের লোকজন এবং সাধারণ জনগণের ওপরে যেভাবে জুলুম-অত্যচার ও নির্যাতন-নিপীড়ন চালিয়েছে; বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন ও হত্যা করেছে- কোনো অবস্থাতেই এই স্বৈরাচার আওয়ামী লীগের স্থান বাংলাদেশের কোথাও হবে না।

এ সময় আমিনুলের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X