কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৭ নভেম্বরকে ‘জাতীয় দিবস’ হিসেবে ফিরিয়ে আনুন : বাংলাদেশ এলডিপি

শাহাদাত হোসেন সেলিম ও তমিজ উদ্দিন টিটো। ছবি : সংগৃহীত
শাহাদাত হোসেন সেলিম ও তমিজ উদ্দিন টিটো। ছবি : সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দিনটিকে আবারও জাতীয় দিবস হিসেবে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাত নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, মানুষকে অর্থনৈতিক মুক্তি দেন এবং দেশকে সম্মানের স্থানে নিয়ে যান। এই দেশকে আধুনিক ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিপ্লব সাধন করেছেন।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি গণতন্ত্র ও মুক্তমতের প্রচারে বিশ্বাসী রাষ্ট্রনায়ক ছিলেন। ৭ নভেম্বর জাতির জন্য তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি আশার আলো দেখেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তবায়ন দেখিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ৭ নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা।

বাংলাদেশ এলডিপির শীর্ষ নেতৃদ্বয় বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে ‘ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ বাতিল করে। এই বাতিলের মধ্য দিয়ে দলটি তাদের বাকশালী নীতির প্রমাণ করেছে। এ কারণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট সরকারের বাতিল করা সেই দিবস ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে দিতে হবে জাতীয় দিবস ও ছুটি। দেশের জনগণের হৃদয়ে জিয়াউর রহমান অম্লান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X