কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বুদ্ধিজীবীদের বেশিরভাগই ছাত্ররাজনীতি রাখার পক্ষে’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন নাছির। ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন নাছির। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যেসব বুদ্ধিজীবীরা সমর্থন করেছেন এবং সক্রিয় অংশগ্রহণ করেছেন তারা সবাই ছাত্র-রাজনীতি থাকার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। এসময় তিনি বদরুদ্দীন উমর, ড. সলিমুল্লাহ খান এবং ডক্টর আলী রিয়াজের নাম উল্লেখ করে বলেন, তারা সবাই ছাত্র-রাজনীতি চালু রাখার পক্ষে জোরালো মতামত দিয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পরে ছাত্রদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

নাছির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে ছাত্রলীগের রাজনীতি নিয়ে তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বলেছে। তারা গেস্টরুম নির্যাতন এবং জোর করে প্রোগ্রামে নেওয়া থেকে মুক্তি চায়। আমরা সুস্পষ্টভাবে বলেছি, গেস্টরুম, জোরজবরদস্তি করে কর্মসূচিতে নেওয়ার রাজনীতি ছাত্রদল করবে না। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল মেধাভিত্তিক কল্যাণমুখী রাজনীতি চর্চা অব্যাহত রাখবে।

নাছির উদ্দীন আরও বলেন, ছাত্রদল দলীয় শৃঙ্খলার ব্যাপারে অতি কঠোর। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বৃহত্তম সংগঠন হওয়ায় অল্প কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু অভিযোগ আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে, বিভিন্ন ইস্যুতে কমবেশি ২০০ জনকে বহিষ্কার এবং আরও ৩০০ জনকে শোকজ করে ব্যাখ্যা তলব করা হয়েছে। ছাত্রদল শোডাউন, স্লোগাননির্ভর রাজনীতি থেকে বের হয়ে এসে পলিসিনির্ভর রাজনীতি করছে। আমরা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ছাত্র ও জনগণের কাছে ছুটে যাচ্ছি। আমরা সবার কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। ছাত্ররাজনীতি না থাকলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসবে এবং গোপন সংগঠনগুলোর তৎপরতা বাড়বে বলেও মন্তব্য করেন নাছির উদ্দীন নাছির। তিনি জানান, বিশ্বিবদ্যালয়ে সুস্থ ধারার রাজনীতি করার সুযোগ তৈরি করার দায়িত্ব প্রশাসনের। সর্ববৃহৎ ছাত্রসংগঠন হিসেবে আমরা এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X