কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:১৫ এএম
অনলাইন সংস্করণ

সময় দরকার, তা যেন ফখরুদ্দীন-মইনুদ্দিনের মতো সময় না হয় : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি মনে করে, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের সময় দরকার। তবে তা যেন ফখরুদ্দীন-মইনুদ্দিন এর মতো সময় না হয়। সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। এ জন্য অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন।

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কার করুন, কিন্তু এমন সংস্কারে হাত দিয়েন না, যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হবে। এমন সংস্কার করতে যাবেন না, যার জন্য আবার একটি চক্র বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনা করতে পারে।

তিনি বলেন, আমরা নির্বাচন চাই। ১৬ বছর আওয়ামী লীগ দেশ শাসন করে গণতন্ত্র ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে। শেখ হাসিনার পতন হলেও তাদের দোসররা মন্ত্রণালয়সহ নানা জায়গায় এখনো কাজ করছে। তাদের কেন পদায়ন করে রেখেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রশ্ন আমাদের।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবার অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অস্থিরতা করার সুযোগ দেওয়া যাবে না। অবিলম্বে তাদের দোসরদের পদায়ন বাতিল ও অপসারণ করতে হবে।

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির রিয়াজ উদ্দিন নসু, মাওলানা শাহ নেসারুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শহিদুল ইসলাম, জাগপার রাশেদ প্রধান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X