কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে : আবু হানিফ

ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ সভা। ছবি : কালবেলা
ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ সভা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র-জনতা।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সভা শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে মৎস্যভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতা আবু হানিফ, সাবেক এই ছাত্রনেতা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই উপদেষ্টা প্যানেলে আমরা দেখেছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে, একটা গোষ্ঠী উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে।

আবু হানিফ বলেন, এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীজনদের সাথে আলাপ করে নেওয়া। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তাদের বলব আপনারা এটা করবেন না, এই শহীদরা দেশের সবার তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না।

তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো স্বাধীন না, একটা গোষ্ঠী আড়াল থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, দেশে যা ঘটে তাই তুলে ধরতে হবে।

ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন তার বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টা আপনি একজন অশীতিপর বৃদ্ধ, আপনাকে একটা সিন্ডিকেট ঘিরে রেখেছে। আপনি একটি বিশেষ টিমের মাধ্যমে মনিটরিং করুণ, যারা আসলে ভালো মানুষ তাদের দ্বারা। আপনার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। আমি কিন্তু হাটহাজারী তথা চট্টগ্রামের মানুষ হয়েও এবং ’২৪-এর আন্দোলনের একজন হয়েও কখনো অভ্যুত্থান পরবর্তী কোনো দপ্তরে যাইনি আপনার সম্মান রক্ষার জন্য।

সভায় সঞ্চালনা করেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতার মুনতাজুল ইসলাম, এ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আব্দুর জাহের, মাহফুজুর রহমান খান,তোফাজ্জল হোসেন, শাকিল উজ্জামান, যুব নেতা মনজুর মোর্শেদ মামুন, নুরুল করিম শাকিল, শাকিল আহমেদ তিয়াস, আব্দুর রহিম, শ্রমিক নেতা আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান, ছাত্রনেতা নেওয়াজ খান বাপ্পি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X