জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জবি দ্বিতীয় ক্যাম্পাসের দুর্নীতি তদন্তসহ শ্বেতপত্র প্রকাশের দাবি শিবিরের

৬ দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র শিবিরের নেতারা। ছবি : সংগৃহীত
৬ দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র শিবিরের নেতারা। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামি ছাত্রশিবির। দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের কাজে দুর্নীতি বিষয়ে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ ও যথাযথ ব্যবস্থা নেওয়াসহ ৬ দাবি জানিয়েছে শাখা ছাত্র শিবিরের নেতারা।

শুক্রবার (১৫ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষে প্রচার সম্পাদক ইব্রাহীম আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা সভার সাম্প্রতিক সিদ্ধান্তসমূহ অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যলয় শাখার পক্ষ থেকে আমরা এই অর্জনকে শিক্ষার্থীদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে স্বাগত জানাই।

এতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও সার্বিক শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনায় সিদ্ধান্ত পাওয়ার পর আমরা আশা করছি, প্রশাসন উল্লিখিত বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করবেন।

বিজ্ঞপ্তিতে তুলে ধরা দাবিগুলো হলো : অবশিষ্ট ভূমি অধিগ্রহণ দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা, অতি দ্রুত প্রকল্প পরিচালক পদে সৎ ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ প্রদান ও দায়িত্ব নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়নের পরবর্তী পর্যায় দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীর মাধ্যমে কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বাসা ভাড়া নিয়ে হল হিসেবে ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেটের পরিমাণ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, এক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাজেটের পর্যাপ্ততা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন হিট প্রকল্পের অন্তর্ভুক্তিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X