কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার নামে টুর্নামেন্ট করবে বিএনপি : আমিনুল হক 

ফরিদপুর স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
ফরিদপুর স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে খুব শিগগিরই মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের উদ্বোধনে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন।

আমিনুল হক বলেন, বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল খেলা দুটিই অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে লক্ষ্য রেখেই চলমান টুর্নামেন্টের পরেই আমাদের প্রিয় নেত্রীর নামে ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব আমরা।

তিনি আরও বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ক্রিকেট খেলা শুরু করেছি। এর আগে আমরা আরাফাত রহমান কোকোর নামে টুর্নামেন্ট করেছি। বাংলাদেশের আনাচে-কানাচে তৃণমূল লেভেল থেকে এই খেলাধূলার মাধ্যমেই আমরা ভালো খেলোয়াড় বাছাই করে নিয়ে আসতে পারব। এটাই আমাদের লক্ষ্য।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, গত দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশের যুবসমাজকে বিপথগামী পথে নিয়ে ধ্বংস করে দিয়েছে। দেশের অনেক যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে। সেই যুবসমাজকে খেলাধূলার মাধ্যমে মাঠে ফিরিয়ে এনে তাদেরকে একটা সুন্দর জীবনে নিয়ে আসাই আমাদের আরেকটি লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মাহাবুবুল হাসান পিংকু, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতারা।

বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ৫টি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ীরা ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নিবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X