কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র থেমে নেই : লায়ন ফারুক

মুক্তিযুদ্ধের কমান্ডার মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
মুক্তিযুদ্ধের কমান্ডার মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। তারা প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে বসে আছে। অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থিতিশীল করতে তারা ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

লায়ন ফারুক অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন দিতে যত বিলম্ব ঘটবে, ষড়যন্ত্রকারীরা তত সময় পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাবে।

এ সময় মেজর জলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন লেবার পার্টির এই চেয়ারম্যান।

লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা, লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, শওকত হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের মো. আরিফ বিল্লাহ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার হোসেন।

অনুষ্ঠানে লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান ও সদস্য মনিরুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X