কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের ১১ নেতাকে আটকের অভিযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

হাতিরঝিল পশ্চিম থানা জামায়াতের আমির ইউসুফ আলী মোল্লাসহ মাদারীপুর ও মেহেরপুর থেকে মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জামায়াতের অভিযোগ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পশ্চিম থানার আমির ইউসুফ আলী মোল্লা গত ৬ আগস্ট রাজনৈতিক হয়রানিমূলক দুটি মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু ৯ আগস্ট জেল থেকে বের হওয়ার আগেই আবারও তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মিথ্যা মামলায় আটক করা হয়। যা সম্পূর্ণ আইন বিরোধী এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

অপরদিকে ৯ আগস্ট মাদারীপুর জেলার সদর থানার একটি ঘরোয়া বৈঠক থেকে ইউনিয়ন আমিরসহ সাতজন এবং মেহেরপুর জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিনসহ তিনজনকে আটক করা হয়েছে। আমরা এসব অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ টি এম মাছুম বলেন, পুরো জাতি যখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ, ঠিক সেই মুহূর্তে সরকার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আটক করে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। জুলুম-নির্যাতন ও মামলা-হামলা দিয়ে চলমান গণআন্দোলন দমন করা যাবে না।

অবিলম্বে ইউসুফ আলী মোল্লাসহ সারা দেশে আটক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সব নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X