কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গুম হওয়া পারভেজের সন্তানকে সাইকেল উপহার তারেক রহমানের

বাঁ থেকে শিশু আরাফ হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে শিশু আরাফ হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

শিশু আরাফ হোসেনের বয়স ১০ বছর। মায়ের কাছে দীর্ঘদিনের বায়না একটি সাইকেল কিনে দিতে হবে। কিন্তু মা ফারজানা আক্তারের পক্ষে শিশু সন্তানকে সাইকেল কিনে দেওয়া আর্থিক সামর্থ্য ছিল না। আরাফ হোসেনের জন্মের ৮ মাস আগে নিখোঁজ হয়ে যান স্বামী পারভেজ।

বংশাল থানা ছাত্রদল নেতা ছিলেন পারভেজ। ২০১৩ সালের ২ ডিসেম্বর তাকে গুম করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রশাসন। সেই থেকে অসহায় জীবনযাপন করছেন ফারজানা আক্তার ও তার দুই সন্তান।

গুম হওয়ার পর দীর্ঘ ১৩ বছরেও খোঁজ মেলেনি পারভেজের। এ ঘটনা নিয়ে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) পারভেজের স্ত্রী ও সন্তানের বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে দৈনিক কালবেলা।

ফারজানা আক্তার জানান, তার ছোট সন্তান এখন তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল কেনার আবদার দীর্ঘদিনের। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা কিনে দেওয়া সম্ভব হয়নি। পারভেজের শিশুসন্তানের এই আবদারের কথা জানতে পেরে তার জন্য বাইসাইকেল উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তারেক রহমানের নির্দেশে তার পক্ষে থেকে আরাফ হোসেন ও তার মায়ের কাছে একটি স্পোর্টস বাইসাইকেল তুলে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক পারভেজ মল্লিকের ভাই জুলফিকার আলী ও পলাশ মাহমুদ।

জানা যায়, ২০১৩ সালে বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়ার পর থেকে ১১ বছর ধরে তিনি নিখোঁজ রয়েছেন। পারভেজ নিখোঁজের সময় তার ২ বছরের মেয়ে আদিবা ইসলাম রিধি এবং স্ত্রী ফারজানা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সাইকেল উপহার পাওয়ার পর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আরাফ হোসেন বলেন, আমি খুব খুশি হয়েছি। তারেক রহমান আঙ্কেল আমার স্বপ্নপূরণ করেছেন। আঙ্কেলকে অনেক ধন্যবাদ। পাশাপাশি পারভেজের স্ত্রী ফারজানা আক্তারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) কালবেলার ‘কালের কথা’ নামে একটি প্রোগ্রামে ‘গুম’ হওয়া ছাত্রদলের নেতা পারভেজের স্ত্রী ফারজানা ও মেয়ে আদিবা ইসলাম রিধিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X