কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ

বাংলাদেশ জাগ্রত পার্টির আত্মপ্রকাশ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাগ্রত পার্টির আত্মপ্রকাশ। ছবি : সংগৃহীত

প্রকৌশলী ইকরামুল খানকে চেয়ারম্যান এবং আবুল কালাম আজাদকে মহাসচিব করে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’র আত্মপ্রকাশ ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটে।

বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতার চেতনা, কার্যকর গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ- এই চার মূলনীতিকে ধারণ করে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ জাগ্রত পার্টি’ কাজ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটিও ঘোষণা করা হয়।

দলটির প্রধান উপদেষ্টা হয়েছেন ইসরাফিল খান, নির্বাহী চেয়ারম্যান অশোক কুমার ঘোষ ও প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ। ভাইস চেয়ারম্যান হয়েছেন- মনোয়ারা আক্তার মানু, যুগ্ম মহাসচিব আনজুমান আরা শিল্পী ও মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ খান ও হারুনুর রশীদ, প্রেস অ্যান্ড মিডিয়া উইং ও দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন, আঞ্জুমান আরা শিল্পী, ছাত্রবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সি, সদস্য এমএ রহিম, খান মুজাক্কের বারী ও সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছেন এইচ এম রাকিব।

প্রকৌশলী ইকরামুল খানের সভাপতিত্বে এবং অনামিকা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান, গণআজাদী লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের প্রধান উপদেষ্টা ইসরাফিল খান, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সমাজকর্মী নাসির উদ্দিন মুন্সি ও নারীনেত্রী মনোয়ারা আক্তার মানু প্রমুখ।

বক্তারা বলেন, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, অনুভূতি ও অধিকার আদায়ের সংগ্রাম অর্থাৎ গণচেতনার ফসলই হচ্ছে বাংলাদেশ জাগ্রত পার্টি। বাংলাদেশ জাগ্রত পার্টি একটি আশা, একটি বিশ্বাস। জনকল্যাণে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করাই যার মূল লক্ষ্য, যা কিনা সাধারণ মানুষের রাজনীতি হিসেবে বিবেচিত হবে। তাই গণমানুষের সামগ্রিক ভাবনার ফসল বাংলাদেশ জাগ্রত পার্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১০

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১১

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১২

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৩

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৪

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৫

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৬

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৭

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৮

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৯

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

২০
X