কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত টাস্কফোর্স গঠন করতে হবে: ডা. রফিক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

দেশের ডেঙ্গুজ্বরের পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট এবং অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে, বরাবরের মতোই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আজ শুক্রবার (১১ আগস্ট) বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

বিবৃতিতে ডা. রফিকুল ইসলাম বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, দেশের ডেঙ্গুজ্বরের পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭৫ হাজারের বেশি এবং মৃত্যু সাড়ে তিন শতাধিক। গত এক সপ্তাহের মৃত্যু প্রায় শতাধিক, বেশিরভাগই ঢাকায়। ঢাকাসহ দেশের সব হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ব্যবস্থাপনায় ডাক্তারগণ রীতিমতো হিমশিম খাচ্ছেন। দেশের হাসপাতালগুলোতে শয্যা সংকট থাকায় রোগীর স্বজনরা রোগী ভর্তির জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটোছুটি করছেন। হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সংকট এবং অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিচ্ছে, বরাবরের মতোই সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। যখন অনেকেই বর্ষা মৌসুমের পূর্বেই এডিস মশার লার্ভা নিধনের পরামর্শসহ ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিছু সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন, তখন সরকার তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে বরং বিরোধীদলীয় নেতাকর্মীদের নিধনেই বেশি ব্যস্ত ছিল। যার কারণে এবার ডেঙ্গু ঢাকাসহ প্রায় সবগুলো জেলায় ছড়িয়ে পড়ে। শোনা যায় নিম্নমানের কিটের কারণে রোগ নির্ণয় পর্যন্ত সঠিকভাবে সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় জরুরি ভিত্তিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করা এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। জরুরিভাবে মানসম্মত ডেঙ্গু রোগ নির্ণয় কিটের ব্যবস্থা করে প্রতিটা জ্বরের রোগীকে ডেঙ্গু স্ক্রীনিংয়ের আওতায় এনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞ প্যানেল গঠন করে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধ কার্যক্রম বেগবান করতে হবে। কারণ এ পর্যন্ত সরকারের অবহেলার জন্য অনেক অনাকাঙ্ক্ষিত প্রাণহানী হয়েছে। অন্যথায় ভবিষ্যতে আমাদের বিপজ্জনক পরিণাম বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১০

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১১

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১২

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৩

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৪

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৫

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৭

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৮

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৯

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

২০
X