কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত মো. শাহজালাল

মো. শাহজালাল জানাজায় জামায়াতে ইসলামীর নেতারা। ছবি : কালবেলা
মো. শাহজালাল জানাজায় জামায়াতে ইসলামীর নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য অবিভক্ত ঢাকা মহানগরীর মজলিসে শূরা ও কর্মপরিষদের সাবেক সদস্য মো. শাহজালাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ইমামতিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্বক আলোচনায় ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত আমির আবদুস সবুর ফকির, মরহুম মো. শাহজালালের কর্মময় জীবনের ওপর আলোচনায় বলেন, মো. শাহজালাল আমৃত্যু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে নিয়োজিত রেখেছেন। এ ছাড়াও তার হাত ধরে বহু মানুষ দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়েছে। দ্বীন কায়েমের আন্দোলনে তার ত্যাগ আল্লাহ কবুল করে তাকে শাহাদাতের মর্যাদা দান করুক।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মরহুম মো. শাহজালাল সারাজীবন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করেছেন। শুধু বাংলাদেশের জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার অপরাধে তাকে বহু হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। নিজ বাড়িতে তাকে থাকতে দেওয়া হয়নি। নিজ বাড়ি ছাড়া হয়ে তিনি ফেরারির মতো জীবনযাপন করেছেন। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা মরহুম শাহজালাল দুনিয়াতে তার বাড়িতে থাকতে পারেনি আল্লাহ যেন তাকে জান্নাতের বাড়িতে থাকার সুযোগ দান করেন।

জানাযায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মো. কামাল হোসাইন, ড. মুহাম্মদ আব্দুল মান্নান, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. আবু ইউসুফ খান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হেলাল উদ্দিন রুবেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X