কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৩:০৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দলের বিশেষ বর্ধিত সভার এক সপ্তাহ পেরোনোর আগেই অনুষ্ঠিতব্য এই সভার গুরুত্ব অন্য যে কোনো সভার চেয়ে বেশি। তৃণমূলের নেতাদের উত্থাপিত নানা অভিযোগ ও পরামর্শ নিয়ে সভায় আলোচনা হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে হওয়ায় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত নিতে পারে দলের সর্বোচ্চ ফোরামটি। এ ছাড়া দলের কার্যনির্বাহী সংসদের সভায় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়ন, উন্নয়নের প্রচার কার্যক্রম বৃদ্ধি ও বিরোধীদের অপপ্রচার রোধে করণীয় সম্পর্কে নির্দেশনা আসতে পারে। কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথা সময়ে এই সভায় উপস্থিত থাকতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সভার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। সেসব বিষয়ে আলোচনা হবে। এছাড়া সমসাময়িক রাজনীতি, তাদের লক্ষ্য, দলের ভেতরের সমস্যাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X