কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী সোমবার

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর)। তিনি ২০২০ সালের ৯ ডিসেম্বর তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মুসলিম মিশন এতিমখানায় দোয়া এবং ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতিহা পাঠ ও মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৪০ সালের ৩ মে ফরিদপুর জেলার সম্ভ্রান্ত এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। তার বাবা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X