কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ
আখাউড়া সীমান্তে হবে সমাবেশ

আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ বুধবার

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের আগরতলা অভিমুখে আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) যৌথভাবে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা জমায়েত হবেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। পরে লংমার্চ শুরু হবে। যেটি যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এ সমাবেশে তিন সংগঠনের নেতারা বক্তব্য দিবেন। আগরতলা অভিমুখে লংমার্চ প্রসঙ্গে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগণের পক্ষে কথা বলে, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি যে সর্বদা আপসহীন, এই লংমার্চের মধ্য দিয়ে আমরা সে বার্তা দিতে চাই। তাছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগেই বলেছেন- দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। লংমার্চ থেকে আমরা ভারতকে এ বার্তাও দিতে চাই।

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন। এরপর তিনি ওইদিন সন্ধ্যায় আখাউড়া সীমান্তে সমাবেশস্থল পরিদর্শনে যান। এ সময় মুন্নার সঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।

এর আগে একই ইস্যুতে রোববার (৮ ডিসেম্বর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকার নয়াপল্টন থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতা-কর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতারা মোনায়েম মুন্নার নেতৃত্বে বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X