মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লং মার্চ : জিলানী

কিশোরগঞ্জের ভৈরব মোড়ে লং মার্চের পথসভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরব মোড়ে লং মার্চের পথসভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ-আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না। এই বাংলাদেশ শহীদ জিয়ার, খালেদার জিয়ার, তারেক রহমানের বাংলাদেশ। এ দেশের এক ইঞ্চির মাটির দিকে তাকালে, সেই চোখ উপড়ে ফেলা হবে।

বুধবার (১১ ডিসেম্বর) কিশোরগঞ্জের ভৈরব মোড়ে লং মার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ লং মার্চ এর আয়োজন করেছে।

ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জিলানী বলেন, ভারত বাংলাদেশের বন্ধু না। বিশেষ করে সেখানে শেখ হাসিনা থাকে, বাংলাদেশের শত্রু থাকে; সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত-বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র। আমরা বলেছি ভারত বন্ধু রাষ্ট্র, কিন্তু সেখানে আমাদের হাইকমিশনে হামলা হয়েছে, আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে। সীমন্তে আমাদের দেশের নাগরিকদের গুলি করে মারছে, ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুঁলিয়ে রাখে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না।

এর আগে বুধবার সকাল ৯ টায় রাজধানীর নায়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X