কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুব উন্নয়ন সংসদের র‌্যালি

রাজধানীতে যুব উন্নয়ন সংসদের র‌্যালি। ছবি : কালবেলা
রাজধানীতে যুব উন্নয়ন সংসদের র‌্যালি। ছবি : কালবেলা

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে যুব উন্নয়ন সংসদ ঢাকা। রোববার (১২ আগস্ট) বর্ণাঢ্য র‍্যালিটি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে শেষ হয়।

র‌্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে বিশিষ্টজনরা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি আর ধ্বংসাত্মক কার্যকলাপমুক্ত দেশ গড়তে হবে। জাতীয় উন্নয়নে অবদান রাখতে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। একইসঙ্গে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধ করতে না পারলে যত উন্নয়ন করা হোক না কেন, তা দিয়ে সুস্থ ধারার জাতি বিনির্মাণ কখনোই সম্ভব নয়। মাদক ও সন্ত্রাসের কারণে দেশের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না বলেও জানান বক্তারা।

যুব উন্নয়ন সংসদ ঢাকার উদ্যোগে আজ শনিবার সকালে র‍্যালি পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও সমাজ সচেতন ব্যক্তিত্ব ডাক্তার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী। আরও বক্তব্য রাখেন পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ডিইউজের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. আব্দুল মান্নান। যুবনেতা আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুবনেতা অ্যাডভোকেট মাহফুজুল হক, রেজাউল করিম, সোহেল রানা মিঠু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, যুবকরাই দেশ স্বাধীন করেছে। বিভিন্ন মাদক দিয়ে সরকার দেশের যুবকদের ধ্বংস করে দিচ্ছে। বর্তমান সরকার গণতন্ত্র হত্যাকারী। আজ দেশে ন্যায় বিচার ভূলুণ্ঠিত, মানুষের ভোটের অধিকার ভূলুণ্ঠিত। দেশের যুবসমাজ জেগে উঠছে এবং এই ফ্যাসিবাদ সরকারের পতন হবে যুবকদের মাধ্যমে।

সভাপতির বক্তব্যে ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, দেশ জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। যুবকরাই দেশের সম্পদ কিন্তু আজ মাদক দিয়ে যুবকদের ধ্বংস করে দিচ্ছে। যুবকদের বেকার করে কর্মহীন করে রাখা হয়েছে। মাদক নির্মূল করতে না পারলে যুবসমাজকে রক্ষা করা যাবে না। যুবকদের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য তার কাজের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X