কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

শরীরে পানি বেড়ে গেছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারজনিত কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তবে রেজাল্ট সন্তোষজনক আসেনি।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য মাল্টি ডিসিপ্লিনারি হায়ার সেন্টার দরকার। তার সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনে এই ধরনের সেন্টার বাংলাদেশসহ পার্শ্ববর্তী অনেক দেশেই নেই। এই সমস্যা এতোটাই জটিল ও সংবেদনশীল যে, এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।

ওই চিকিৎসক আরও জানান, নতুন করে শুক্রবার (১১ আগস্ট) খালেদা জিয়ার জ্বর আসে। ডায়বেটিস, প্রেসারসহ বেশকিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে লিভারজনিত কারণে শরীরে পানি বেড়ে যাওয়ায় যেকোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এজন্য খালেদা জিয়াকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

বোর্ড বর্তমান পরিস্থিতিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার তাগিদ দিয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

এদিকে শনিবার (১২ আগস্ট) সকালে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকেরা উদ্বিগ্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আবারও দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার পরিপাকতন্ত্রে তিনবার রক্তক্ষরণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X