কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত’

রাজধানী কাওরান বাজারে জামায়াতের সমাবেশ ও মিছিল। ছবি : কালবেলা
রাজধানী কাওরান বাজারে জামায়াতের সমাবেশ ও মিছিল। ছবি : কালবেলা

চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজ মুক্ত কারওয়ান বাজারের দাবিতে আগামী ২০ ডিসেম্বর তেজগাঁও থানা দক্ষিণ কাওরান বাজার ইউনিটের উদ্যোগে কর্মী সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানী কাওরান বাজারের আম্বরশাহ জামে মসজিদের সামনে এক সমাবেশে এ তথ্য জানানো হয়।

তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমির এসএম মনির আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে মহান আল্লাহতায়ালা বাংলাদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। সুতরাং আমরা আমাদের সকল শক্তি দিয়ে দুর্নীতি, দখলবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এক্ষেত্রে কারওয়ান বাজারে চলমান চাঁদাবাজি অবিলম্বে বন্ধের জন্য তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদী। তিনি বলেন, তেজগাঁও খেলাঘর মাঠে আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনে উৎসবমুখর পরিবেশে সকলকে যোগদান করার আহ্বান জানাই। সমাবেশ শেষে একটি মিছিল কাওরান বাজার আম্বরশাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাওরান বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে জনতা টাওয়ার সামনে এসে শেষ হয়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমদ রুবেল ও কাওরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাওরান বাজার শাখার সহসভাপতি মো. মুহিব্বল্লাহ, তেজগাঁও থানা দক্ষিণের কর্মপরিষদ মো. আব্দুল হক, ডা. সৈয়দ তৌফিকুল হাসান, মো. আলী আকবর হোসাইন, আব্দুল হালিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১০

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১১

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১২

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৩

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৫

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৬

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৭

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৮

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৯

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X