কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

জামালপুরে শহীদ পরিবারকে সহায়তা প্রদান। ছবি : কালবেলা
জামালপুরে শহীদ পরিবারকে সহায়তা প্রদান। ছবি : কালবেলা

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জামালপুর জেলায় নিহত ‘শহীদ’ পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলার শফি মিয়া বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে শহীদ পরিবারের সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় ১৭ শহীদ পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়। শোকাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মিসবাহ প্রমুখ।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, স্বৈরাচারের বিদায় হলেও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের অনেক দোসর রয়েছে। সচিবালয় থেকে শুরু করে সকল প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তারা। তাদের নিয়ে সংস্কার করার চেষ্টা করবেন না। তাদের চিহ্নিত করুন এবং এ সমস্ত পদ থেকে সরিয়ে নিন। অন্যথায় আপনাদের এ সংস্কার সফল হবে না, এ সংস্কার প্রশ্নবিদ্ধ হবে। আমরাও সফল হবো না। আমাদের যে যুদ্ধ হয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের রক্ত বৃথা যাবে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই, সময় থাকতে আপনারা জনপ্রত্যাশা অনুযায়ী সঠিক কাজ করুন। আপনারা সম্মানিত মানুষ। এ দেশের মানুষ, আমরা আপনাদের বসিয়েছি। আপনারা দ্রুত একটি সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এটাই জনগণের প্রত্যাশা, চাওয়া।’

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেস মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীমসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X