কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনএমের প্রতীক পরিবর্তনে ইসিকে জাতীয় পার্টির চিঠি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। ছবি : কালবেলা

নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) দলীয় প্রতীক পরিবর্তন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি।

রোববার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টি নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে গিয়ে চিঠি হস্তান্তর করেছেন।

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমরা পত্রিকান্তরে জানতে পারলাম যে, নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে ‘নোঙ্গর’ প্রতীক দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে।

কারণ- এক. ‘নোঙ্গর’ ও ‘লাঙ্গল’ উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে। দুই. এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটারগণ বিভ্রান্ত হতে পারেন। কারণ, সকলের দৃষ্টি শক্তি সমান থাকেনা।

উদাহরণ হিসেবে জানাতে চাই যে, এক সময়ে একটি রাজনৈতিক দলকে ‘জাহাজ’ প্রতীক বরাদ্দ করা হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে ‘জাহাজের’ ছবির কিছুটা সাদৃশ্য দেখায় আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেওয়া হয়েছে।

নতুন নিবন্ধিত বিএনএম-কে বরাদ্দকৃত ‘নোঙ্গর’ প্রতীক পরিবর্তন করে অন্যকোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে ‘নোঙ্গর’ প্রতীক বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X